1 Answers
উদ্দীপকে জনসংখ্যা সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
জনসংখ্যা বৃদ্ধি বর্তমানে মানবসমাজের সবচেয়ে ভয়াবহ সমস্যা। কোনো স্থানের জনসংখ্যা বৃদ্ধি বলতে ঐ স্থানে বিভিন্ন সময়ের জনসংখ্যায় পরিমাণগত পার্থক্যকে বোঝায়। বর্তমান বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান দশম। দেশে বর্তমান জনসংখ্যা প্রায় ১৬ কোটি। নানা সমস্যার কারণে এটি দ্রুত হারে বেড়েই চলেছে। এই হার বিশ্বের উন্নত যেকোনো দেশের চেয়ে বেশি।
উদ্দীপকে আমরা দেখতে পাই, কালুর বয়স যখন ১৮ এবং সখিনার ১৫ তখন ওদের বিয়ে হয়। বর্তমানে তারা তিন কন্যা সন্তানের জনক ও জননী। শাশুড়ির নাতি চাই এই ইচ্ছা পূরণের জন্য সখিনা আরেক কন্যা সন্তানের জন্ম দেয়। এর ফলে তাদের পরিবারের লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তাই বলা যায়, উদ্দীপকের চিত্রটি বাংলাদেশের এক নম্বর সমস্যা তথা জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করছে।