1 Answers
শরিফ সাহেব ও হাবিব সাহেবের কার্যক্রম কৃষি ক্ষেত্রের অন্তর্ভুক্ত।
কৃষি বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ খাত, ফলে এর ক্ষেত্র বিস্তৃত। গবাদিপশু কৃষির অন্যতম প্রধান ক্ষেত্র। কৃষির ক্ষেত্রসমূহ একে অন্যের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। কৃষির ক্ষেত্রসমূহের পরিধি ব্যাপক। যে সকল পশু গৃহে পালন করা যায় তাদেরকে গৃহপালিত পশু বলা হয়। যেমন- গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া ইত্যাদি। এরা সহজেই পোষ মানে। এসব গবাদিপশুর মধ্যে গরু, ছাগল ও মহিষ থেকে মাংস এবং দুধ পাওয়া যায়। আবার ভেড়া থেকে পশম, দুধ ও মাংস পাওয়া যায়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। কৃষির বিভিন্ন কার্যক্রমকে কেন্দ্র করে এদের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে। বেসরকারি খাত ও এনজিওসমূহকে সম্পৃক্ত করার ফলে বাণিজ্যিক ভিত্তিতে এ খাত পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।
উদ্দীপকে শরিফ সাহেব পশু হাসপাতালে কর্মরত যাতে তিনি গবাদিপশুর বিভিন্ন রোগের চিকিৎসা করেন। অপরদিকে হাবিব সাহেব একটি ডেইরি খামার পরিচালনা করেন। এখানে তিনি দুগ্ধ উৎপাদন করেন। অতএব শরিফ সাহেব ও হাবিব সাহেবের কার্যক্রম কৃষির গবাদিপশু নামক ক্ষেত্রের অন্তর্ভুক্ত।