1 Answers
শরিফ যুব উন্নয়ন কেন্দ্র হতে প্রশিক্ষণ গ্রহণ করে ৩টি গরু নিয়ে খামার স্থাপন করেন।
গরুর আবাসস্থল তৈরিতে তিনি কিছু বিষয় বিবেচনা করবেন। শরিফ গরুর বাসস্থান উঁচু শুকনো জায়গায় করবেন যাতে সেখানে বৃষ্টির পানি জমতে না পারে। ঘর যেন স্যাঁতসেঁতে না হয় সেদিকে তিনি লক্ষ রাখবেন। গোবর, মূত্র ও ঘরের আবর্জনা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেনের ব্যবস্থা রাখবেন। গোয়াল ঘর এমনভাবে তৈরি করবেন যাতে ঘরে প্রচুর আলো-বাতাস প্রবেশ করতে পারে। ঘরের চারপাশে বেড়া বা নিচে ৯০ সেমি দেয়াল দিয়ে উপরে জালের বেড়া দিবেন। প্রতিটি গাভির জন্য ৫ বর্গমিটার করে জায়গা রাখবেন। ঘরের পেছন দিকে একটু ঢালু রাখবেন, যাতে গোবর ও মূত্র সহজেই ড্রেনে যেতে পারে।
এভাবে, শরিফ গরুর আবাসস্থল তৈরি করবেন। এই আবাসস্থল তার গরুকে রোগ আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে।