1 Answers
তোফায়েল শাহেদকে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়ার পরামর্শ দিলেন। চিকিৎসাবিজ্ঞানের তাত্ত্বিক, এর আধুনিকায়ন এবং উদ্ভাবিত তত্ত্বসমূহের বাস্তব প্রয়োগ করে মুসলিম চিকিৎসাবিজ্ঞানীগণ চিকিৎসাবিজ্ঞানে বিস্ময়কর অবদান রাখেন। তাদের পূর্বে মানুষের মধ্যে চিকিৎসার ধারণা ততটা প্রবল ছিল না। কুরআন মাজিদে মানুষের অসুস্থতা ও সেবা বিষয়ে দৃষ্টি আকর্ষণের পর মুসলিমগণ এ বিষয়ে সচেতন হতে শুরু করেন। রাসুলুল্লাহ (স) তাঁর বাণীতে বিভিন্ন ভেষজ ও প্রাকৃতিক বিষয় দ্বারা চিকিৎসার নির্দেশনা দেন। পরবর্তীতে তার এ চিকিৎসাবিষয়ক বার্তাই মুসলিমদের পথপরিক্রমার পাথেয় হয়। অতএব চিকিৎসাবিজ্ঞানের ঐতিহ্য মুসলিম মনীষীদের হাতেই গড়া। তাই তোফায়েল রাসেল শাহেদকে চিকিৎসা বিষয় নিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন। কেননা উদ্ভাবন ছাড়াও অনেক মুসলিম মনীষী আছেন যাদের অবদান চিকিৎসা বিজ্ঞানে অনস্বীকার্য। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আল রাযি, ইবন সিনা, যাহরাবি, ইবনে হায়সাম, আত-তাবারি, ইবন আল-নাফিস্, ইবন আল-আব্বাস, ইবন ইসা, ইবন রুশদ, আবুল কাসিম প্রমুখ।