1 Answers

হাফিজ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের স্থানীয় একটি শাখা হতে কৃষি ঋণ গ্রহণ করেন। এটি কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎসের অন্তর্গত। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কৃষি ঋণ সরবরাহকারী একটি বিশেষায়িত ব্যাংক। ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের রাজশাহী বিভাগের সকল শাখাকে একীভূত করে এ ব্যাংক গঠন করা হয়। কৃষকদের ঋণ প্রদানের উদ্দেশ্যেই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থাপিত হয়েছে। কৃষি ও কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানেও এই ব্যাংক ঋণ প্রদান করে। বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলে এ ব্যাংকের শাখা প্রতিষ্ঠিত হয়েছে। সার, বীজ, কীটনাশক ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, গুদামঘর নির্মাণ ইত্যাদির জন্য এ ব্যাংক ঋণ প্রদান করে থাকে। হাফিজ সাহেব কৃষি ঋণ নিয়ে ফসল কাটার ও মাড়াই যন্ত্র এবং পাওয়ার টিলার ক্রয় করেন।

তাই বলা যায় যে, হাফিজ সাহেব যে উৎস থেকে ঋণ গ্রহণ করেন তা প্রাতিষ্ঠানিক উৎসের অন্তর্ভুক্ত।

4 views

Related Questions