1 Answers
উদ্দীপকে উল্লিখিত 'কলির' মৃত্যুর ঘটনার সাথে কারণ ও শর্তের সম্পর্ক আছে। কেননা জগতের প্রত্যেকটি পূর্ববর্তী ঘটনা পরবর্তী ঘটনার সাথে এমনভাবে সম্পর্কযুক্ত যে, পূর্বের ঘটনাটি ঘটলেই কেবল পরের ঘটনাটি ঘটে, আর পূর্বের ঘটনা না ঘটলে পরের ঘটনাটি ঘটে না। অর্থাৎ বিনা কারণে কোনো ঘটনা ঘটে না। তাছাড়া কারণ হলো কতকগুলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের এক অপরিহার্য অংশ। 'কলির' মৃত্যুর ঘটনার সাথে কারণ ও শর্তের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একটি দিয়ে অন্যটিকে ব্যাখ্যা করা হয়। যেমন- কারণ হলো কার্য সংঘটনের সাথে সংশ্লিষ্ট ঘটনাবলির সমষ্টি আর শর্ত হলো কার্য সংঘটনের সাথে সংশ্লিষ্ট যেকোনো ঘটনা। তা ছাড়া একটি কার্যের কেবল একটি কারণ থাকে, অন্যদিকে শর্ত অনেক থাকতে পারে। কারণ কার্যের নিকটবর্তী পূর্ববর্তী ঘটনা কিন্তু শর্ত দূরবর্তী ঘটনা হতে পারে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, কলির মৃত্যুর ঘটনার সাথে কারণ ও শর্তের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।