1 Answers

উপযুক্ত পরিবেশ ও পরিচর্যা পেলে সুভাও কলির মতো হয়ে উঠত- মন্তব্যটি যথার্থ।

শারীরিকভাবে অক্ষম মানুষগুলো কোনোভাবেই অবহেলার পাত্র নয়। তারা আমাদের সমাজেরই অংশ। তাদের যদি সঠিকভাবে পরিচর্যা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হয় তবে তারাও সফলতার শীর্ষে পৌছাতে পারে। 

উদ্দীপকের কলি অন্ধ হলেও নিজের চেষ্টা এবং পরিবারের সবার, বিশেষ করে তার মায়ের ইচ্ছা ও আত্মবিশ্বাসের কারণে সে জীবনে সফল হতে পেরেছে। সব প্রতিবন্ধকতা কাটিয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছে। 'সুভা' গল্পের সুভাও শারীরিকভাবে অক্ষম একটি মেয়ে। সে কথা বলতে পারে না। এজন্য তার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক ভাবে। যার জন্য সে মনে করত সবাই যদি তাকে ভুলে যেত তবে সে বেঁচে যেত। সুভা যদি উদ্দীপকের কলির মতো পরিবেশ পেত তবে সেও জীবনে সফল হতে পারত।

'সুভা' গল্পের মাধ্যমে বাষ্প্রতিবন্ধী এক কিশোরীর প্রতি লেখকের ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশ পেয়েছে। সুভা উদ্দীপকের কলির মতো পরিবেশ পায়নি, কারও সহানুভূতি পায়নি। তাকে, কেউ পরিচর্যা করেনি, তাই তো সে কলির মতো জীবনকে জয় করতে পারেনি। সে যদি এসব সুযোগ পেত তাহলে সেও কলির মতো হতে পারত। এসব বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions