1 Answers

কারণ ও শর্তের মধ্যে পাঁচটি পার্থক্য হলো- 

১. কারণকে লৌকিক, বৈজ্ঞানিক ও শক্তির অবিনশ্বরতার দিক থেকে বিচার করা যায়। কিন্তু শর্তকে কেবল বস্তুর অবিনশ্বরতার দিক থেকে বিচার করা যায়। 

২. কারণ নির্ণয়ের জন্য শর্ত অপরিহার্য। কিন্তু শর্ত নির্ণয়ের জন্য কারণ অপরিহার্য নয়। 

৩. যেকোনো কারণকে শর্ত হিসেবে বিবেচনা করা যায়। পক্ষান্তরে, যেকোনো শর্তকে সমগ্র কারণ হিসেবে বিবেচনা করা যায় না। 

৪. পরিমাণগত দিক থেকে কারণ কার্যের সমান, কিন্তু পরিমাণগত দিক থেকে কোনো একক শর্ত কার্যের সমান নয়। 

৫. একটা কার্যের একটা কারণ থাকতে পারে। অথচ একটা কার্য সংঘটনে একাধিক শর্ত থাকে।

251 views Answered

Next steps