1 Answers
যে পদ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে এবং সেই সঙ্গে ঐ ব্যক্তি বা বস্তুর মধ্যকার অনিবার্য গুণকেও নির্দেশ করে, তাকে জাত্যর্থক বলে। অর্থাৎ যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয় আছে তাই জাত্যর্থক পদ। অন্যদিকে অজাত্যর্থক পদে ব্যক্ত্যর্থ অথবা শুধু জাত্যর্থ নির্দেশ করে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের উপস্থিতিকে কেন্দ্র করেই যুক্তিবিদ্যার পদকে জাত্যর্থক নামে দু'ভাগে ভাগ করা যায়। প্রচলিত যুক্তিবিদদের মতে, যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে তাকে জাত্যর্থক পদ বলে। এজন্য 'মানুষ' পদটিকে 'জাত্যর্থক' বলা হয়। অন্যদিকে, যে পদের ব্যক্তার্থ থাকলে জাত্যর্থ থাকে না অথবা জাত্যর্থ থাকলে ব্যক্ত্যর্থ থাকে না তাকে 'অজাত্যর্থক পদ' বলে। যেমন- নামবাচক পদ 'রহিম' 'করিম' ইত্যাদির ব্যক্ত্যর্থ আছে কিন্তু জাত্যর্থ নেই, এগুলো অজাত্যর্থক পদ।