1 Answers
"যুক্তিবিদ যোসেফের মতে, 'যুক্তিবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা চিন্তার সাধারণ নিয়মগুলো সম্পর্কে আলোচনা করে।" অর্থাৎ যুক্তিবিদ্যা হলো চিন্তা সংশ্লিষ্ট বিজ্ঞান। সংজ্ঞাটি বিশ্লেষণ করলে দেখা যায়, যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা হয়েছে। প্রকৃতভাবে যুক্তিবিদ্যা শুধু বিজ্ঞান নয়, এটি কলাবিদ্যাও বটে। তা ছাড়া তিনি এ সংজ্ঞায় চিন্তা বলতে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি। কারণ চিন্তা বলতে সংবেদন, প্রত্যক্ষণ, স্মৃতি, অনুমান ইত্যাদিকে বোঝায়। কাজেই এ সংজ্ঞাটি সন্তোষজনক নয়।
যুক্তিবিদ জে এস মিলের মতে, "যুক্তিবিদ্যা হলো এমন একটি বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় মনন ক্রিয়া সম্পর্কে এবং এর সহায়ক মানসিক প্রক্রিয়াসমূহ সম্পর্কে আলোচনা করে।" এই সংজ্ঞাটি সন্তোষজনক। কেননা, যুক্তিবিদ্যার সবগুলো বৈশিষ্ট্য এ সংজ্ঞায় উপস্থিত। যুক্তিবিদ আরভিং এম কপির মতে, "যুক্তিবিদ্যা হলো সঠিক যুক্তি থেকে ভুল যুক্তিকে পৃথক করার জন্য যেসব পদ্ধতি ও নিয়মাবলি ব্যবহার করা হয় সেসব পদ্ধতি ও নিয়মাবলির আলোচনা।" যুক্তিবিদ কপির সংজ্ঞাটি যুক্তিবিদ্যায় ব্যবহারিক দিকের উপর বেশি গুরুত্বারোপ করা হয়েছে। যুক্তিবিদ্যার মূল কাজ হলো বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করা।