1 Answers

মূল্যবিদ্যার তিনটি প্রকারভেদের মধ্যে অন্যতম হলো যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা। যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার মধ্যে বিদ্যমান বৈসাদৃশ্য উদ্দীপকের লিটনের বক্তব্যের মাঝে প্রতীয়মান। সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক ক্রিয়ার মূল্য বিচার করাই নীতিবিদ্যার কাজ। অন্যদিকে যুক্তিবিদ্যা চিন্তার নিয়মাবলি সম্পর্কে আলোচনা করে। তবে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে বিভিন্ন সাদৃশ্য পরিলক্ষিত হলেও উভয়ের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যুক্তিবিদ্যা চিন্তাপ্রক্রিয়ার সর্বাপেক্ষা উন্নত রূপ হিসেবে 'অনুমান' বা 'যুক্তি' নিয়ে আলোচনা করে। অর্থাৎ অনুমানকে কেন্দ্র করেই যুক্তিবিদ্যার বিশ্লেষণ আবর্তিত হয়। অন্যদিকে নীতিবিদ্যার আলোচ্য বিষয় হলো 'ভালোত্ব-মন্দত্ব', 'ন্যায়ত্ব-অন্যায়ত্ব' বা 'ঔচিত্য-অনৌচিত্য'। যুক্তিবিদ্যায় যে সকল চিন্তার সূত্র আবিষ্কৃত ও বিশ্লেষিত হয় সেগুলো বৈজ্ঞানিক সূত্রের ন্যায় সর্বজনস্বীকৃত। এগুলো নিয়ে সাধারণত দ্বিমত দেখা যায় না। কিন্তু নীতিবিদ্যায় যে নৈতিকতার কথা উপস্থাপন করা হয় তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মতপার্থক্য পরিলক্ষিত হয়। নীতিবিদ্যার আলোচনা যুক্তিবিদ্যার আলোচনা অপেক্ষা বেশ জটিল। যুক্তিবিদ্যায় যৌক্তিক নিয়ম বা নীতি অনুসরণ করে যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করা যায়। কিন্তু নৈতিক আদর্শের মানদণ্ডের ভিত্তিতে বিভিন্ন বিষয়ের ঠিক ও সর্বসম্মত সূত্র নিরূপণ করা অত্যন্ত কঠিন।

 

5 views

Related Questions