1 Answers

উদ্দীপকের লিটন তার জমিতে উন্নত জাতের তুলা চাষ করেন। তিনি নিম্নোক্তভাবে তুলা চাষ করেন-

তুলা চাষের জন্য বন্যামুক্ত উঁচু জমি প্রয়োজন। তিনি দোঁআশ ও বেলে দোঁআশ মাটিতে তুলা চাষ করেন। তিনি ৩-৪টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা করে নেন। তুলা চাষের জন্য উপযোগী তাপমাত্রা ২৪-৩৩° সে এবং অম্লমান ৬-৭.৫। তিনি এসব বিষয়ও বিবেচনা করেন। তিনি প্রতি হেক্টর জমিতে ৫-৬ টন জৈব সার, ইউরিয়া ২০০-২৫০ কেজি, টিএসপি ১৫০-১৭৫ কেজি, এমপি ১০০-১৫০ কেজি, জিপসাম ২৫-৩০ কেজি, বোরাক্স ১০-২০ কেজি প্রয়োগ করেন। তুলা চাষে হেক্টর প্রতি ৮-১০ কেজি বীজের প্রয়োজন হয়। তিনি নির্দিষ্ট দূরত্বে প্রতি হিলে ৩-৪টি বীজ ১-২ সেমি গভীরে বপন করেন। তুলা চাষের জন্য ৭০-৯০ সেমি পানি প্রয়োজন। তিনি ফুল ফোটার আগে, ফুল ফোটার সময় ও ফসলের পরিপক্কতার সময় সেচ দেন। তুলার বিবিধ রোগ দমনে অটোস্টিন, কিউপ্রাভিট প্রভৃতি করেন। তিনি তুলার পোকা দমনে সাকসেস, টাফগর, অটোমিডা ইত্যাদি কীটনাশক প্রয়োগ করেন। তুলার ফুল ফোটার ৫০-৬০ দিনের মধ্যে বোল পরিপক্কতা লাভ করে। বোল ভালোভাবে ফেটে বের হলে পরিষ্কারভাবে তিনি বীজতুলা সংগ্রহ করেন। সেই বীজতুলা থেকে আঁশ ছাড়ানোর মাধ্যমে তুলা সংগ্রহ করেন। এভাবে লিটন তার জমিতে তুলা চাষ করেন।

4 views

Related Questions