1 Answers

কৃষি শিক্ষক শফিককে রেশম চাষ, মাশরুম চাষ অথবা মধু চাষ করার জন্য পরামর্শ দিয়েছিলেন।

রেশম, মাশরুম ও মধু- এই তিনটির যেকোনো একটির চাষই লাভজনক। শফিক মাশরুম চাষ করে খুব তাড়াতাড়ি অর্থ উপার্জন করেছে। অন্যান্য কাজের পাশাপাশি খুব অল্প সময় দিয়ে কম পুঁজিতে মাশরুম চাষ করা যায়। কম সময়ে পুঁজি ফেরত পাওয়া যায়। মাত্র ১০-১৫ দিনেই খাদ্যপযোগী মাশরুম এবং পরবর্তীতে প্রতিদিন মাশরুম সংগ্রহ করা যায়। এর জন্য শফিকের বাড়তি কোনো জমির প্রয়োজন হয়নি, সে তার ঘরের মধ্যে চাষ করতে পেরেছে। এতে রোগের আক্রমণ কম হয়। চাষ শেষে যে প্যাকেট অব্যবহারযোগ্য হয়ে যায় সেগুলোকে বাজারে জৈব সার হিসেবে বিক্রি করেছে।

পরিশেষে বলা যায়, উল্লিখিত উপায়ে শফিক মাশরুম চাষ করে অর্থ উপার্জনের মাধ্যমে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

5 views

Related Questions