1 Answers
সুজন সাকার থেকে চারা তৈরি ও পরিচর্যার মাধ্যমে চন্দ্রমল্লিকা ফুলের চাষ করেন।
সুজন চন্দ্রমল্লিকার সাকার বা শিকড় থেকে চারা তৈরি করলেন। তিনি জুলাই মাসের মাঝামাঝি সময়ে শাখা কলম তৈরি করলেন। এক্ষেত্রে তিনি এক বছর বয়সী গাছ ব্যবহার করেন। ব্যবহৃত গাছের স্বাস্থ্যবান ডাল থেকে ৮-১০ সেমি লম্বা কান্ড যাতে ২-৩ টি গিঁট আছে সেটিকে তেরছাভাবে কেটে নিলেন। এরপর গোড়ায় সেরাডিক্স বি-১ গুঁড়ো হরমোন লাগিয়ে শিকড় গজানোর জন্য মাটিতে বসিয়ে দিলেন। মাস খানেক বয়স হলেই চারাটির গোড়ায় ছত্রাকনাশক দিয়ে তৈরি জমিতে রোপণ করে। এক্ষেত্রে তিনি পানি জমে না, জৈব পদার্থ বেশি ও দোআঁশ বা বেলে দোআঁশ মাটির জমি বেছে নেন। জমিতে চারা রোপণের ক্ষেত্রে তিনি সারির দূরত্ব ২৫ সেমি রাখেন। তিনি বিকেল বেলা জমিতে চারা রোপণ করেন এবং লাগানোর পরে ঝাঁঝরি দিয়ে গাছের গোড়ায় পানি দেন। জমি তৈরির শেষ চাষের সময় তিনি প্রতি হেক্টরে ৫-১০ টন গোবর, ২০০-২৫০ কেজি ইউরিয়া, ২০০-২৫০ কেজি টিএসপি, ৩০০-৩২০ কেজি মিউরেট অব পটাশ মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেন। অন্যান্য পরিচর্যা হিসেবে তিনি জমির আগাছা দমন, সেচ ও নিকাশের সুব্যবস্থা, অঙ্গজ ছাঁটাই ও বেড়া নির্মাণ করেন।
উপর্যুক্তভাবে চন্দ্রমল্লিকা ফুলের চাষ ও পরিচর্যা করার দরুন সুজনের জমিতে ফুল উৎপাদন বেশি হয়েছে এবং ফুলের গুণগতমান ভালো হওয়ায় তিনি তা প্রচুর দামে বিক্রি করে লাভবান হয়েছেন।