1 Answers

মাজেদা দ্বিতীয়বার বৈজ্ঞানিক উপায়ে রেশম চাষ করেছিল বলে সফল হয়েছিল। 

সে সঠিক পরিমাণ সার ব্যবহার করে তুঁত গাছের পরিচর্যা করেছিল। পোকার বয়স অনুযায়ী পাতা সংগ্রহ, খরার সময় সেচ ব্যবস্থা ইত্যাদি বিষয়ের ওপর সে লক্ষ রেখেছিল। পোকার জন্য উঁচু, বড় বারান্দাসহ তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রিত ঘরের ব্যবস্থা করেছিল। শীতকালে ঘর গরম রাখার জন্য ছিল হিটার। লার্ভা বড় হওয়ার প্রথম পর্যায়ে কুচি কুচি করে কচি পাতা সরবরাহ এবং এক ট্রে থেকে অন্য ট্রেতে নেওয়ার পূর্বে সে ফরমালিন মিশানো তুষ লাভার উপরে ছিটিয়ে দিয়েছিল জীবাণুমুক্ত করার জন্য। উজি মাছি রেশম পোকার জন্য খুবই ক্ষতিকর। তাই মাজেদা এই পোকা প্রবেশের সাথে সাথে মেরে ফেলে। সে এই পোকা দমনের জন্য পোকার ঘরের সামনে ছোট কক্ষ রাখে। এছাড়া ২৬-২৭ সে. তাপমাত্রা বজায় রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকা চাষ করে। এভাবে নিয়ন্ত্রিত পরিবেশে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রেশম পোকা পালন করার জন্য মাজেদা দ্বিতীয় বার সফল হয়েছিল।

5 views

Related Questions