1 Answers
মাজেদা প্রথমবার রেশম চাষ করে ব্যর্থ হওয়ার কারণ হলো অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ।
রেশম চাষ করার অন্যতম পূর্বশর্ত হলো তুঁত গাছের চাষ। তুঁত গাছ চাষের সময় সার ব্যবস্থাপনা লক্ষ রাখতে হয়। যেমন- খরার সময় সেচ না দিয়ে সার দেওয়া যায় না। পাতা সংগ্রহের সময় রেশম পোকার বয়স লক্ষ রাখতে হয়। বৃষ্টিতে ভেজা পাতা কখনো পোকাকে খেতে দেওয়া উচিত নয়। রেশম পোকার ঘরের তাপমাত্রার জন্য থার্মোমিটার ও আর্দ্রতা মাপার যন্ত্র রাখতে হয়। শীতে ঘরে হিটার বা চুলা রাখতে হয়। সদ্য ফোটা লার্ভাকে কচি পাতা কুচি করে খাওয়াতে হয়। পোকার লার্ভা বড় হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ যা অত্যন্ত সর্তকতার সাথে লক্ষ রাখতে হয়।
উপরিউক্ত বিষয়সমূহ মাজেদা প্রথমবার রেশম পোকা চাষের সময় লক্ষ রাখেনি বলে তার পোকা মারা গিয়েছিল।