1 Answers
উদ্দীপকের লিটন তুলা চাষ করে বাম্পার ফলন পেলেও আর চাষ করতে চাচ্ছেন না।
তুলা জুলাই-আগস্ট মাসে বপন করে ডিসেম্বর-জানুয়ারি মাসে সংগ্রহ করা হয়। এক বিঘা জমিতে তুলা চাষ করলে ১৮-২০ হাজার টাকা নিট লাভ পাওয়া যায়। এতে চাষি লিটন অনেক লাভবান হন বটে কিন্তু বছরের বাকি সময় তিনি আর আয় করতে পারেন না। এক মৌসুমে তুলা চাষ করে যে পরিমান টাকা লাভ করা যায় তা দিয়ে সারাবছর জীবনধারণ করা কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়া চাষি লিটন যদি ওই জমিতে পর্যায়ক্রমে বছরে ৩টি ফসল চাষ করতেন তবে তুলা চাষের তুলনায় অনেক বেশি টাকা আয় করতে পারতেন। তুলা চাষের সাথে সর্বোচ্চ আর একটি ফসল চাষ করা সম্ভব। সেক্ষেত্রে বার্ষিক ফসল উৎপাদনের হার কমে যায়। এছাড়া তুলা ক্ষারীয় মাটিতে ভালো জন্মে। ফলে দেখা যায় ক্ষারীয় প্রকৃতির জমিতে সব ধরনের ফসল চাষ করা সম্ভব হয় না। এছাড়া তুলা যেসকল পুষ্টি উপাদান মাটি থেকে গ্রহণ করে সেসকল উপাদানের ঘাটতি তৈরি হয়। অন্য ফসল চাষ করতে চাইলে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবে উৎপাদন বিফল হয়। ফলে মোট আয় কমে যায়।
তাই এসকল বিবেচনা করেন তুলা চাষি লিটন বাম্পার ফলন পাওয়া সত্ত্বেও আর তুলা চাষে আগ্রহ হারিয়ে ফেলেন।