1 Answers

কাদের মিয়া নভেম্বর মাসে ধান বপন করেন এবং এপ্রিল - মাসে ধান কাটেন অর্থাৎ তিনি বোরো ধান চাষ করেন। তিনি আউশ ও আমন ধানও চাষ করতে পারবেন। আউশ ধানের চাষ বৃষ্টিনির্ভর, স্বল্পমেয়াদি ও আলোক নিরপেক্ষ। তিনি মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাতের সময়ে এ ধান চাষ করবেন। তিনি এসময় বিআর-৩, ১৬, ২৪, ২৬, ব্রি ধান-২৭, ৪২, ৫৫ ইত্যাদি চাষ করতে পারবেন। এ ধান চাষে তিনি মার্চ মাসে বীজ বপন করে চারার বয়স ২৫-৪০ দিন হলে রোপণ করবেন এবং আগস্ট-সেপ্টেম্বর মাসে ফসল কাটবেন।

অন্যদিকে, আমন ধান চাষের ক্ষেত্রে তিনি জুন-জুলাই মাসে বীজ বপন করবেন। আমন ধান আলোক সংবেদনশীল। ফলে ঐ বিশেষ সময়েই তিনি আমন ধান চাষ করতে পারবেন। তিনি ২০- ৩০ দিনের চারা মূল জমিতে রোপণ করবেন। চারা রোপণের ১২০-১৫০ দিন পরে ধান কাটার উপযুক্ত হবে। আমন মৌসুমে তিনি বি আর- ৪, ৫, ২২, ব্রি ধান- ৩০, ৩৮, ৪১, ৫১, ৬৬ ইত্যাদি ধান চাষ করতে পারবেন। এইসব ধান উচ্চ ফলনশীল, সুগন্ধি ও চিকন চাল উৎপাদনকারী।

সুতরাং বলা যায়, কাদের মিয়া বোরো মৌসুম ছাড়াও সারা বছর ধান চাষ করতে পারবেন। তবে মৌসুম অনুযায়ী ধানের জাত নির্বাচন সম্পর্কে তাকে সচেতন হতে হবে।

4 views

Related Questions