1 Answers

হাফিজ সাহেব খাদ্য সংরক্ষণের নীতিগুলো ভালোভাবে মেনে চলে পণ্যের গুণগত মান ঠিক রাখেন।

খাদ্যের গুণগত মান বজায় রেখে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় খাদ্য সঞ্চয় করাকে খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণ পদদ্ধতির প্রথম শর্ত হলো খাদ্যমান বজায় রাখা।

খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে হলে যে নীতিগুলো মেনে চলতে হয় তা হলো- খাদ্যের পুষ্টিমূল্য বজায় রাখা, খাদ্যের বর্ণ, গন্ধ অবিকৃত রাখা, খাদে জীবাণু বৃদ্ধি ও এনজাইমের ক্রিয়া প্রতিহত করা। বায়ুশূন্য পরিবেশে খাদ্য রাখা, বরফ জমিয়ে খাদ্যদ্রব্য রাখা, খাদ্য হতে পানি অপসারণ করা প্রভৃতি এনজাইমের ক্রিয়া নিষ্ক্রিয় করে এবং জীবাণু ধ্বংস করে। হাফিজ উদ্দীন এসব নিয়মনীতি মেনে খাদ্যদ্রব্য সংরক্ষণ করেন বলে তার পণ্যের গুণগত মান ঠিক থাকে।

6 views

Related Questions