1 Answers

মি. রায় মল্লিক ক্রেতাদের আস্থা অর্জনের জন্য গুণগত মানের সাথে আপোস করেননি।

ক্রেতাদের আস্থার ওপর ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে। কাঙ্ক্ষিত মানের পণ্য উৎপাদন ও বিপণন করলে ক্রেতাদের আস্থা অর্জন করা সহজ হয়। যে প্রতিষ্ঠানের প্রতি ক্রেতারা যত বেশি আস্থাশীল সে প্রতিষ্ঠান তত বেশি সফল।

উদ্দীপকের মি. রায় মল্লিক ৬ জন শ্রমিক নিয়ে রায় ড্রাগস ফার্মেসি স্থাপন করেন। পণ্যের গুণগত মানের সাথে তিনি কখনো আপোস করেননি। তিনি সব সময় ক্রেতাদের চাহিদামতো মানসম্পন্ন' পণ্য উৎপাদন করেছেন। মানসম্মত পণ্য ক্রেতাদের কাঙ্ক্ষিত উপযোগ পূরণ করে। এতে তারা সন্তুষ্ট হয়। এছাড়া রায় ড্রাগস-এর পণ্য মানসম্মত হওয়ায় ক্রেতারা আস্থার সাথে কিনেছে এবং প্রতিষ্ঠান সফল হয়েছে। রায় ড্রাগস একটি বিশাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে পরিণত হয়েছে। তাই বলা যায়, মি. রায় মল্লিক ক্রেতাদের আস্থা অর্জনের জন্য গুণগত মানের সাথে আপোস করেননি।

4 views

Related Questions