1 Answers
গুদামজাতকরণ পণ্যের সময়গত বাধা দূর করে
। সাধারণত পণ্য উৎপাদনের সাথে সাথেই তা ভোগকারীর কাছে পৌঁছানো যায় না। উৎপাদনের সময় থেকে ব্যবহারের সময় পর্যন্ত পণ্য সংরক্ষণ করতে হয়। এতে পণ্যের গুণগতমান নষ্ট হয় না। আবার, কোনো কোনো পণ্য উৎপাদন হয় একটি নির্দিষ্ট সময়ে। কিন্তু পণ্যের চাহিদা থাকে সারা বছর। এ ধরনের পণ্য সংরক্ষণের মাধ্যমে সারা বছর ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা যায়। এভাবে গুদামজাতকরণ পণ্যের সময়গত বাঁধা দূর করে।
5 views
Answered