রোমানা শ্বশুরের গ্রহণ করা খাবারগুলোর পুষ্টিমূল্য যেভাবে বজায় রাখেন তা ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
রোমানা শস্য জাতীয় খাবারের পুষ্টি মূল্য বজায় রেখে রান্না করেন। শস্য জাতীয় খাবারগুলোর মধ্যে রয়েছে চাল, ডাল, গম ইত্যাদি। রোমানার শ্বশুর ডায়াবেটিক রোগী হওয়ায় তিনি শস্য জাতীয় খাবারগুলো পরিমাণ মতো খান।
খাদ্যশস্য যেমন, চাল রান্নার আগে বেশি ধুলে পানির সাথে ভিটামিন নষ্ট হয়। এ কারণে রোমানা পরিমাণমতো পানি দিয়ে চাল ধুয়ে ফেলেন। শ্বেতসার প্রধান খাদ্যশস্যের বাইরে দিক সেলুলোজের কঠিন আবরণে ঢাকা থাকে। রান্নার সময় আগুনের তাপে বহিরাবরণটি ফেটে যায় এবং শ্বেতসার কণা বের হয়ে পানির সাথে মিশে ঘন থকথকে মাড় তৈরি করে। শ্বেতসার ছাড়াও খাদ্যশস্যে কিছু কিছু ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায়। এরা অতি সহজেই পানিতে গলে যায়। এজন্য ভাত রান্না করার পর এ মাড় রোমানা ফেলে দেন না। মাড় ফেলে দিলে প্রচুর ভিটামিন, খনিজ লবণ এবং শ্বেতসার জাতীয় খাদ্য উপাদানেরও অপচয় হয়। তাই ভাত রান্নার সময় তিনি মৃদু আঁচ ব্যবহার করেন। পরিমিত পরিমাণ পানি দিয়ে বসা ভাত রান্না করেন। এভাবেই রোমানা শস্য জাতীয় খাবারের পুষ্টিমূল্য বজায় রাখেন।