1 Answers

উদ্দীপকে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের 'সম্পদের সঠিক ব্যবহারের' দিকটির কারণে শেখ নাসির উদ্দীন জুট মিল গড়ে তোলেন।

পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান শীর্ষ দেশসমূহের মধ্যে অন্যতম। কিন্তু এ পাটের যথাযথ ব্যবহার না হলে দেশের অগ্রগতি সাধন সম্ভব নয়। পাট বাংলাদেশের একটি প্রধান অর্থকরী ফসল। এটি বাংলাদেশের একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদও।

উদ্দীপকের শেখ নাসির উদ্দীন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে 'আকিজ জুট মিল' প্রতিষ্ঠার পদক্ষেপ নেয় এবং মিলটি গড়ে তোলেন। বাজারে পাটের যে মূল্য পাট থেকে তৈরি বস্তা, কার্পেটের মূল্য তার থেকে অনেক বেশি। বিশ্ববাজারেও এর অনেক চাহিদা রয়েছে। পাট রপ্তানির মাধ্যমে যত বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় পাটজাত দ্রব্য রপ্তানি করে তার থেকে অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। 

সুতরাং, শেখ নাসির উদ্দীন পাটের এভাবে যথাযথ ব্যবহারের পথ প্রশস্ত করে দেশের অর্থনৈতিক উন্নয়নের পথকে প্রশস্ত করেছেন।

5 views

Related Questions