1 Answers

উদ্দীপকে আরিফ জুট মিলে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং নিজে ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণ করে। এরূপ নেতৃত্ব সাধারণত নেতিবাচক হয় এবং এক্ষেত্রে কর্মীদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও শান্তি প্রদানের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করা হয়ে থাকে। উদ্দীপকে আরিফ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক কার্যসম্পাদনে কারো মতামতকে মূল্য না দিয়ে নিজের মতকে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট থাকেন। প্রতিষ্ঠানে জেনারেটর ক্রয়ের প্রসঙ্গে সবাই জাপান থেকে জেনারেটর ক্রয়ের মতামত দেয়। কিন্তু তিনি একক সিদ্ধান্তে সেটি চীন থেকে ক্রয় করেন। এ থেকে বোঝা যায়, উদ্দীপকের আরিফ জুট মিলে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান।

4 views

Related Questions