1 Answers
শ্রমিক-কর্মীরা নিজেদের শ্রমের মাধ্যমে উৎপাদনকার্য অব্যাহত রেখে আকিজ জুট মিলে অবদান রাখছে বলে আমি মনে করি।
উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান হলো মানবসম্পদ। জনগণকে যথাযথ প্রশিক্ষণ ও কর্মে নিয়োগের মাধ্যমে জনসম্পদে পরিণত করা সম্ভব। উদ্দীপকে আকিজ জুট মিলের কয়েক শত শ্রমিক কাজ করার ফলে মিলের উৎপাদন নিরবচ্ছিন্ন রয়েছে। মিলে কাজ করার ফলে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। এতে দেশে দক্ষ শ্রমিকের পরিমাণ বাড়ছে।
তাছাড়া আকিজ জুট মিলের শ্রমিকরা মিলে কাজ করার ফলে নিজেদের যেমন অর্থনৈতিক উন্নতি ঘটছে তেমনি দেশের সার্বিক অবস্থার পরিবর্তন ঘটছে। অর্থাৎ শ্রমিকদের শ্রমের বিনিময়ে আকিজ জুট মিলের উন্নতির পাশাপাশি দেশেরও অর্থনৈতিক উন্নয়ন ঘটছে।
4 views
Answered