1 Answers
মানুষ সৃষ্টির সেরা জীব। এই পৃথিবীতে বিচিত্র সব পশু-পাখি রয়েছে। যেমন- মানুষ, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া ইত্যাদি। মানুষ এসব প্রাণী থেকে পৃথক। কারণ মানুষের এমন কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য আছে যা তাকে অন্য প্রাণিকুল থেকে পৃথক করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা জানি 'প্রাণী' জাতির অন্তর্ভুক্ত হলো মানুষ, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া ইত্যাদি। কিন্তু আমরা যখন বলি, সব মানুষ বুদ্ধিবৃত্তিসম্পন্ন তখন 'মানুষ' উপজাতির এ 'বুদ্ধিবৃত্তি' নামে বিশেষ গুণটি তাকে অন্যান্য সমজাতীয় উপজাতি থেকে পৃথক ও স্বতন্ত্র করে। এখানে 'বুদ্ধিবৃত্তি' মানুষ পদটির বিভেদক লক্ষণ। বিভেদক লক্ষণ প্রকৃতপক্ষে উপজাতির জাত্যর্থের একটি অংশ। মানুষ পদের জাত্যর্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি জৈববৃত্তি, 'মানুষ' পদের বিভেদক লক্ষণ এবং জাত্যর্থের একটি অংশ।
একটি প্রাণীর মধ্যে বুদ্ধিবৃত্তি এবং জৈববৃত্তি একসাথে থাকে না; যদি বুদ্ধিবৃদ্ধি থাকে তবে জৈববৃত্তি থাকে না, আর যদি জৈববৃত্তি থাকে তবে বুদ্ধিবৃত্তি থাকে না। কিন্তু 'মানুষ'-এর মধ্যে বুদ্ধিবৃত্তি ও জৈববৃত্তি দুটিই থাকে। মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তি ও জৈববৃত্তি উভয়ই থাকার কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে পৃথক।
সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, একমাত্র মানুষের দুটি গুণ বুদ্ধিবৃত্তি ও জৈববৃত্তি থাকার কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা।