1 Answers
সংজ্ঞার ক্ষেত্রে পালনীয় একটি অন্যতম নিয়ম হচ্ছে সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় ও সংজ্ঞার্থের ব্যক্তর্থ সমপরিমাণ হতে হবে। সংজ্ঞেয়ের ব্যক্তর্থের চেয়ে সংজ্ঞার্থের ব্যক্তর্থ কম হতে পারবে না। অথচ "মানুষ হয় শিক্ষিত"- প্রদত্ত সংজ্ঞায় এ নিয়মটির লঙ্ঘন ঘটেছে। কারণ এ ক্ষেত্রে মানুষ পদের ব্যক্তর্থের চেয়ে শিক্ষিত পদের ব্যক্তর্থ কম। অর্থাৎ এখানে অশিক্ষিত মানুষকে মানুষ শ্রেণির অন্তর্ভুক্ত না করায় মানুষের সংজ্ঞাটি অব্যাপক হয়ে পড়েছে। সুতরাং নিয়মের ব্যতিক্রম করে এ ক্ষেত্রে কম ব্যক্তর্থযুক্ত পদ দ্বারা মানুষকে সংজ্ঞায়িত করায় সংজ্ঞাটিতে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তির উদ্ভব ঘটেছে।
5 views
Answered