1 Answers

সংজ্ঞার ক্ষেত্রে পালনীয় একটি অন্যতম নিয়ম হচ্ছে সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় ও সংজ্ঞার্থের ব্যকুর্থ বেশি হতে পারবে না। "বিড়াল হয় জীব” প্রদত্ত সংজ্ঞায় এ নিয়মটির লঙ্ঘন ঘটেছে; এ ক্ষেত্রে বিড়াল পদের ব্যক্তর্থের চেয়ে জীব পদের ব্যক্তর্থ বেশি। কারণ বিড়াল ছাড়া জগতে মানুষসহ আরও অনেক জীব আছে, যারা জীব পদের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য। আর জীবের অন্তর্ভুক্ত এসব জীবকে বাদ দিয়ে জীব দ্বারা কেবল বিড়ালকে সংজ্ঞায়িত করায় সংজ্ঞাটি অতিব্যাপক হয়ে পড়েছে। সুতরাং, এ ক্ষেত্রে বেশি ব্যক্তর্থযুক্ত পদ দ্বারা কম ব্যক্তর্থযুক্ত পদকে সংজ্ঞায়িত করায় সংজ্ঞাটিতে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তির সৃষ্টি হয়েছে।

4 views

Related Questions