1 Answers
সংজ্ঞার ক্ষেত্রে পালনীয় অন্যতম একটি নিয়ম হচ্ছে সংজ্ঞায় এমন শব্দ ব্যবহার করতে হবে, যা সংজ্ঞেয় পদের চেয়ে সহজ ও স্পষ্ট। কাজেই সংজ্ঞার ক্ষেত্রে কোনোরূপ রূপক ভাষা ব্যবহার করা যাবে না, যা সংজ্ঞাটিকে অস্পষ্ট করে তোলে এবং সংজ্ঞাটির একটি ভিন্ন অর্থ প্রদান করে। "মানুষ হচ্ছে সৃষ্টির মুকুট" প্রদত্ত সংজ্ঞার ক্ষেত্রে এ নিয়ম লঙ্ঘন করে 'সৃষ্টির মুকুট' রূপক শব্দটি দ্বারা মানুষকে সংজ্ঞায়িত করা হয়েছে। এতে করে মানুষের অর্থ ভিন্ন রূপ ধারণ এবং মানুষের সংজ্ঞাকে আরও অস্পষ্ট করে তুলেছে। সুতরাং নিয়মের ব্যতিক্রম ঘটায় আলোচ্য সংজ্ঞাটিতে রূপক সংজ্ঞা অনুপপত্তির সৃষ্টি হয়েছে।
4 views
Answered