1 Answers
সংজ্ঞার ক্ষেত্রে পালনীয় একটি অন্যতম নিয়ম হচ্ছে সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় ও সংজ্ঞার্থে অর্থবোধক শব্দ ব্যবহার করা যাবে না। কারণ সংজ্ঞার মূল উদ্দেশ্য হচ্ছে সংজ্ঞার মাধ্যমে সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে একটি নতুন তথ্য প্রদান করা। সে ক্ষেত্রে সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞার এ উদ্দেশ্য সাধিত হয় না। "যিনি বিচার করেন তিনি বিচারক।”- প্রদত্ত সংজ্ঞায় এ নিয়মটির লঙ্ঘন ঘটেছে। অর্থাৎ এ ক্ষেত্রে 'বিচারক' এবং 'বিচারকার্য পরিচালনাকারী' একই অর্থবোধক শব্দ, যা সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ হিসেবে ব্যবহৃত হয়েছে। কাজেই নিয়মের ব্যতিক্রম করে এ ক্ষেত্রে একই কথাকে চক্রাকারে সংজ্ঞেয় ও সংজ্ঞার্থে ব্যবহার করায় সংজ্ঞাটিতে চক্রক সংজ্ঞা অনুপপত্তির সৃষ্টি হয়েছে।
4 views
Answered