1 Answers

সংজ্ঞার ক্ষেত্রে পালনীয় একটি অন্যতম নিয়ম হচ্ছে সংজ্ঞায় এমন শব্দ ব্যবহার করতে হবে, যা সংজ্ঞেয় পদের চেয়ে সহজ ও স্পষ্ট। কাজেই সংজ্ঞায় এমন কোনো দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না, যা সংজ্ঞাটিকে আরও জটিল করে তোলে। "ভৃত্য হচ্ছে কিংকর”- প্রদত্ত সংজ্ঞার ক্ষেত্রে এ নিয়মটি লঙ্ঘন করে ভৃত্যকে 'কিংকর' শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে, যা অতিদুর্বোধ্য। বস্তুত এ শব্দটি সংযোজন 'ভৃত্য' পদটিকে সহজ ও স্পষ্ট করার পরিবর্তে আরও জটিল ও অস্পষ্ট করে তুলেছে। কাজেই নিয়মের ব্যতিক্রম করায় আলোচ্য সংজ্ঞাটিতে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তির সৃষ্টি হয়েছে।

4 views

Related Questions