1 Answers
উদ্দীপকে হায়দার ও রাসেলকে ঋণদানকারী ব্যাংকটির ধরন হলো বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংক।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড শিল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে। এটি উদ্যোক্তাদের এবং শিল্পের আধুনিকায়নের জন্য ঋণ দেয়।
উদ্দীপকে হায়দার ও রাসেল শিল্পকারখানা স্থাপনের জন্য একটি ব্যাংক থেকে ঋণ নেয়। এ ব্যাংক হলো বিডিবিএল। উদ্দীপকে হায়দার ও রাসেল যে ব্যাংকে ঋণের আবেদন করে তা শিল্প উদ্যোক্তাদের এবং শিল্পের আধুনিকায়নের জন্য ঋণ দেয়। এতে বোঝা যায় তাদের সাহায্য দানকারী ব্যাংকটি হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। সুতরাং, উদ্দীপকে হায়দার এবং রাসেলকে ঋণদানকারী ব্যাংকটির ধরন হলো বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংক।