1 Answers

কবির অনার্থিক প্রেষণার প্রশিক্ষণ ও নিরাপত্তা উপাদানের অভাবে বিদেশি ব্যাংক ছেড়ে দেশীয় ব্যাংকে যোগদান করেছেন।

কর্মীদের প্রণোদিত করার জন্য অর্থের বাইরে যে সকল উদ্দীপক ব্যবহৃত তাকে এককথায় অনার্থিক প্রেষণা বলে। অনার্থিক প্রেষণার উপাদানসমূহের মধ্যে সুষ্ঠু কর্ম পরিবেশ, নিরাপত্তা, আকর্ষণীয় কাজ, উত্তম ব্যবহার, ভালো কাজের প্রশংসা, প্রশিক্ষণ সুবিধা, সুবিচার প্রতিষ্ঠা প্রভৃতি উল্লেখযোগ্য।

উদ্দীপকে দেখা যায়, জনাব কবির বিদেশি ব্যাংকে অফিসার পদে কাজ করেন। বিদেশি ব্যাংক তাকে উচ্চ বেতন ও বোনাস সুবিধা দিলেও গত দু বছরে তিনি কোনো প্রশিক্ষণ সুবিধা পাননি। তাছাড়া চাকরির কোনো নিরাপত্তা নেই। জনাব কবির বিদেশি ব্যাংক থেকে প্রশিক্ষণ সুবিধা ও চাকরির নিরাপত্তা পাননি যা অনার্থিক প্রেষণার আওতাভুক্ত। তাই বলা যায়, কবির অনার্থিক প্রেষণার প্রশিক্ষণ ও নিরাপত্তা উপাদানের অভাবে বিদেশি ব্যাংক ছেড়ে দেশীয় ব্যাংকে যোগদান করেছেন।

5 views

Related Questions