1 Answers

সুষ্ঠু কার্যপরিবেশ ও উত্তম ব্যবহারের অভাবে হান্নান সাহেবের কারখানাতে উৎপাদন কমে যাচ্ছে।

কর্মী যে পারিপার্শ্বিকতায় কাজ করে তা কর্মবান্ধব হওয়াকেই সুষ্ঠু কার্যপরিবেশ হিসেবে গণ্য করা হয়। পর্যাপ্ত জায়গা, আলো-বাতাসের সুব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজানো-গুছানো পরিবেশ, উপযুক্ত নিয়ম-নীতি, উত্তম শ্রম-ব্যবস্থাপনা সম্পর্ক সবমিলিয়েই প্রতিষ্ঠানের সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে ওঠে। আবার একজন ব্যক্তির অবস্থান বিবেচনায় তার নিকট থেকে যে ব্যবহার প্রত্যাশা করা হয় তাই উত্তম ব্যবহার হিসেবে বিবেচিত। একজন নির্বাহী বা তত্ত্বাবধায়ক যদি অধস্তনদের সাথে সদয় ব্যবহার করে এবং যোগ্য শিক্ষক হিসেবে তাদের মানোন্নয়নের চেষ্টা করে তবে সহজেই অধস্তনদের স্বতঃস্ফূর্ত আগ্রহ সৃষ্টি করে কাজ আদায় করা সম্ভব হয়ে থাকে।

উদ্দীপকে হবিগঞ্জ বিসিক শিল্পনগরীতে জনাব হান্নান একটি মশার কয়েল কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠানটি উৎপাদনে যাওয়ার কিছুদিন পর তিনি কারখানা পরিদর্শনে গিয়ে দেখতে পেলেন শ্রমিকরা কম আলোতে কাজ করছে এবং সুপারভাইজার তাদের সাথে ভালো আচরণ করছে না। ফলে উৎপাদন কম হচ্ছে। উদ্দীপকে সুষ্ঠু কার্যপরিবেশ এবং উত্তম ব্যবহারের অভাবে হান্নান সাহেবের কারখানায় উৎপাদন কম হচ্ছে।

4 views

Related Questions