1 Answers
উদ্দীপকে প্রশিক্ষণের অভাবে জনাব হান্নানের ব্যবসায়ে প্রথম দিকে লোকসান হয়।
নতুন উদ্যোক্তাদেরকে উৎসাহ ও তথ্যদানের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসায় উদ্যোগ সম্পর্কে জানতে ও তা বাস্তবায়নের কৌশল সম্পর্কে ধারণা লাভ করতে পারে। কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ না করলে উদ্যোক্তারা ব্যর্থতায় পর্যবসিত হবে।
উদ্দীপকের জনাব হান্নান নিজ দেবগ্রামে ১টি মৎস্য খামার প্রতিষ্ঠা করেন। কিন্তু তিনি এই খামার সম্পর্কে কোনো প্রশিক্ষণ গ্রহণ করেননি। প্রশিক্ষণ না গ্রহণ করার ফলে তিনি তার খামার সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলেন। যার ফলে তার খামারে লোকসান হয়। পরবর্তীতে তিনি প্রশিক্ষণ গ্রহণ করে ব্যবসায়ে সফলতা অর্জন করেন। অর্থাৎ এতে সুস্পষ্ট যে, প্রশিক্ষণের অভাবহেতু জনাব হান্নান প্রথমদিকে তার ব্যবসায়ে লোকসানের সম্মুখীন হয়েছেন।