1 Answers

ব্যবসায়ের আওতার আলোকে উদ্দীপকে হাসেমের ব্যবসায়ের ধরনটি হলো শিল্প।

প্রাকৃতিক সম্পদ সংগ্রহ ও উপযোগ সৃষ্টির মাধ্যমে তা ব্যবহার উপযোগী করে গড়ে তোলার প্রক্রিয়াই হলো শিল্প।

জনাব হাসেম একজন আসবাবপত্রের ব্যবসায়ী। তিনি কাঠ ক্রয় করেন। পরবর্তীতে তিনি এ কাঠ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রূপগত পরিবর্তন করে চেয়ার, টেবিল, খাট ও অন্যান্য কাঠের আসবাবপত্র তৈরি করেন, যাতে মানুষ এসব আসবাবপত্র ব্যবহার করতে পারেন। তিনি কাঠ থেকে আসবাবপত্র তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করেন। তিনি এ ব্যবসায়ের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ কাঠকে মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলেন। সুতরাং বলা যায়, হাসেম কাঠ থেকে যে আসবাবপত্র তৈরি করেন তা ব্যবসায়ের আওতার আলোকে শিল্পের অন্তর্ভুক্ত।

4 views

Related Questions