1 Answers
উদ্দীপকের ব্যবসায়ের আওতাভেদে মি. হারুনের ব্যবসায়ের ধরনটি হলো শিল্প।
যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ এবং উপযোগ সৃষ্টির মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয় তাকে শিল্প বলে।
মি. হারুন তার নিজস্ব পুঁজি খাটিয়ে একটি সেলাই কারখানা স্থাপন করেন। তিনি ঢাকা থেকে কম দামে কাপড় কিনেন। পরবর্তীতে তিনি এ কাপড় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করেন। এর ফলে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ - তিনি প্রাথমিক দ্রব্য কাপড়কে ব্যবহার করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চূড়ান্ত দ্রব্য পোশাকে রূপান্তর করেছেন। তিনি মুনাফা অর্জনের উদ্দেশ্যেই এ অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়ের আওতাভেদে মি. হারুনের ব্যবসায়ের ধরনটি হলো শিল্প।
4 views
Answered