1 Answers
উদ্দীপকে জনাব হারুনের পীরগঞ্জে গার্মেন্টস স্থাপনের কারণ হলো অনুকূল অর্থনৈতিক পরিবেশ।
কোনো স্থানে ব্যবসায় বা শিল্প কেন্দ্রীভূত হওয়ার পেছনে ঐ স্থানে বিদ্যমান ব্যবসায় পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিল্পপতি জনাব হারুন পীরগঞ্জে গার্মেন্টস স্থাপন করেন। কারণ পীরগঞ্জে জীবনযাত্রার ব্যয় কম হওয়ায় অল্প বেতনেই শ্রমিক- কর্মচারীদের খুশি রাখতে পারেন। এতে বোঝা যায়, সস্তা শ্রমিকের সহজলভ্যতার কারণে তিনি পীরগঞ্জে গার্মেন্টস স্থাপন করেন। সস্তা শ্রমিকের সহজলভ্যতা অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, অনুকূল অর্থনৈতিক পরিবেশের কারণে জনাব হারুন পীরগঞ্জে গার্মেন্টস স্থাপন করেন।
5 views
Answered