1 Answers
উদ্দীপকে করিমের ব্যবসায়টি হলো একমালিকানা ব্যবসায় সংগঠন। একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে।
উদ্দীপকে করিম গাবতলী মোড়ে একটি চায়ের দোকান দেন। তিনি একাই ব্যবসায়ের সমস্ত মূলধন বিনিয়োগ করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি গ্রহণ করেন। করিম একা মালিক হওয়ায় তিনি ব্যবসায়ের সকল সিদ্ধান্ত গ্রহণ এবং প্রত্যক্ষভাবে পরিচালনায় অংশগ্রহণ করেন। ব্যবসায়ের মুনাফা হলে তিনি একাই ভোগ এবং ক্ষতি হলে একাই বহন করেন। তিনি ইচ্ছা করলে যেকোনো সময় ব্যবসায়টি অবসান ঘটিয়ে নিতে পারেন। সুতরাং, করিমের চায়ের দোকান একটি একমালিকানা ব্যবসায় সংগঠন।
4 views
Answered