1 Answers

উদ্দীপকে রিজিয়া আফরোজের নিয়ন্ত্রণ পদ্ধতিটির ধরন হলো মূল্যবোধভিত্তিক নিয়ন্ত্রণ।

সাংগঠনিক আদর্শ, মূল্যবোধ, প্রত্যাশিত আচরণ ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে আনুষ্ঠানিক নিয়ম-কানুনের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হলে, তাকে মূল্যবোধভিত্তিক নিয়ন্ত্রণ বলে।

উদ্দীপকে রিজিয়া আফরোজ চন্দ্রিকা গুঁড়া দুধ কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক। উক্ত প্রতিষ্ঠানের কর্মীরা অসৎভাবে পণ্য বাজারে বিক্রয় করে। খবরটি জানতে পেরে রিজিয়া আফরোজ প্রত্যেককেই মাসে তিন দিন করে নৈতিকতা সম্পর্কে কাউন্সিলিং করান। এতে কর্মীরা অসৎভাবে পণ্য বিক্রয় মূল্যবোধের, পরিপন্থি তা বুঝতে পারে এবং মাস ছয়েক পরে অসৎ কাজটি হ্রাস পায়। অর্থাৎ রিজিয়া আফরোজ কর্মীদের মূল্যবোধভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। সাধারণত কর্মীদের আনুগত্য বাড়ানোর জন্য এরূপ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। এটি আদর্শ ও আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত তাই এ ব্যবস্থায় কর্মী নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। তাই বলা যায়, রিজিয়া আফরোজের নিয়ন্ত্রণের ধরনটি হলো মূল্যবোধভিত্তিক নিয়ন্ত্রণ।

4 views

Related Questions