1 Answers

উদ্দীপকের উল্লেখিত ফল সংরক্ষণকে নির্দেশ করে। আমাদের দেশে প্রতিবছর শতকরা ২০-৩০ ভাগ ফল ও শাকসবজি নষ্ট হয় সংরক্ষণের অভাবে। ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা ও খনিজ দ্রব্যের অভাব পূরণে ভূমিকা রাখতে পারে ফল সংরক্ষণ পদ্ধতি। একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক মাথাপিছু ফলের চাহিদা গড়ে ৫৬ গ্রাম, কিন্তু ঘাটতির কারণে আমরা পেয়ে থাকি মাত্র ২৫ গ্রাম। সংরক্ষিত ফল সারা বছর মানবদেহের পুষ্টির চাহিদা পূরণ করে। তাছাড়া সারা বছর বাজারে দাম স্বাভাবিক রাখতে, প্রধান খাদ্য ভাতের ওপর চাপ কমানো এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য পচনের হাত থেকে রক্ষা করে খাদ্যদ্রব্যের চাহিদা পূরণে ফল সংরক্ষণ করা প্রয়োজন। টাটকা অবস্থায় ফল সংরক্ষণ করলে ফলের স্বাদ, গন্ধ ও খাদ্যমান প্রায় অপরিবর্তিত থাকে। শুকিয়ে ফল সংরক্ষণ করলে তা দীর্ঘদিন থাকে, ফলে সারাবছর বিভিন্ন ফলের প্রাপ্যতা বাড়ে। প্রক্রিয়াজাত করে সংরক্ষিত ফল খুব মুখরোচক হয়। এমনকি প্রক্রিয়াজাতকৃত ফলের বাজারমূল্যও বেশি। ফল প্রক্রিয়াজাত করে রাখলে শুধু অপচয়ই রোধ হয় না বহু লোকের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, পুষ্টি চাহিদা পূরণসহ অর্থনৈতিকভাবে লাভবান হতে ফল প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব অপরিসীম।

5 views

Related Questions