1 Answers
উদ্দীপকে আমিনা বেগমের গৃহীত পদক্ষেপটি হলো কম্পোস্ট সার প্রস্তুতকরণ ও প্রয়োগ।
তার এ পদক্ষেপের যথার্থতা নিচে আলোচনা করা হলো:
১. কম্পোস্ট সার উৎপাদন করা খুবই সহজসাধ্য এবং অল্প জায়গার প্রয়োজন হয়।
২. কম্পোস্ট সার উৎপাদনে তেমন কোনো খরচ হয় না। উচ্ছিষ্টাংশ দিয়েই উৎপাদন সম্ভব। তাই কম্পোস্ট সার সাশ্রয়ী।
৩. কম্পোস্ট উৎপাদনে উচ্ছিষ্টাংশসমূহ গর্তে পচানো হয়। ফলে সেগুলো পরিবেশকে দূষিত ও দুর্গন্ধময় করতে পারে না। তাই কম্পোস্টকে পরিবেশবান্ধব বলা হয়।
৪. কম্পোস্ট সার জমির জৈব পদার্থের পরিমাণ বাড়ায় এবং মাটির গুণাগুণকে সমৃদ্ধ করে। উপরন্তু কম্পোস্ট সারে রাসায়নিক সারের মতো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই কম্পোস্ট সার মাটিবান্ধবও।
৫. কম্পোস্ট ও অন্যান্য জৈব সার দ্বারা উৎপাদিত ফসল বিষমুক্ত ও অধিক সুস্বাদু হয়।
উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, আমিনা বেগমের গৃহীত পদক্ষেপটি কৃষিবিজ্ঞানের বিবেচনায় যথার্থ।