1 Answers
আমিনা বেগমের উৎপাদিত সারটি হলো কম্পোস্ট। গবাদিপশুর উচ্ছিষ্টাংশ, খড়কুটা, বিভিন্ন প্রকার কৃষির্বজ্য, আগাছা, কচুরিপানা, সবজির উচ্ছিষ্টাংশ, নরম সবুজ লতানো ডালপালা প্রভৃতি খামার প্রাঙ্গণে স্তরে স্তরে সাজিয়ে অণুজীবের সাহায্যে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে কম্পোস্ট সার বলে। অনেকগুলো জিনিস একত্রে পচিয়ে অথবা একটি মাত্র উপাদান পচিয়ে কম্পোস্ট প্রস্তুত করা যায়। কম্পোস্ট স্তূপ পদ্ধতি এবং পরিখা পদ্ধতি, এ দুই পদ্ধতিতে প্রস্তুত করা যায়। পরিখা পদ্ধতিতে পরিখা বা গর্তে উপাদানসমূহকে পচিয়ে কম্পোস্ট সার তৈরি করা হয়।
আমিনা বেগম সবজির উচ্ছিষ্টাংশ পুকুর পাড়ের গর্তের মধ্যে জমিয়ে রাখেন। সেখানে উচ্ছিষ্টাংশসমূহ পচে কম্পোস্ট তৈরি হয়। পরবর্তীতে তিনি জমিতে সার হিসেবে প্রয়োগ করেন।
4 views
Answered