1 Answers

নাসিমা বেগমের বুটিক কারখানায় আর্থিক প্রেষণার উপস্থিতিতে কর্মীরা কাজের প্রতি সন্তুষ্ট থাকে।

অর্থ বা আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে। উদ্দীপকে নাসিমা বেগমের বুটিক কারখানায় কর্মীদের পর্যাপ্ত আর্থিক সুবিধা দেওয়ার কারণে প্রতিষ্ঠানটি মানসম্মত শাড়ি উৎপাদন করে অল্প দিনের মধ্যে বেশ খ্যাতি অর্জন করে। নাসিমা বেগম প্রতিষ্ঠানের কর্মীদের পর্যাপ্ত আর্থিক প্রেষণা দেন, যা পেয়ে কর্মীরা সন্তুষ্টি নিয়ে কাজ করে।

তাই বলা যায়, উদ্দীপকে নাসিমা বেগমের বুটিক কারখানায় আর্থিক প্রেষণার উপস্থিতির কারণে কাজের প্রতি কর্মীরা সন্তুষ্ট থাকে।

6 views

Related Questions