উদ্দীপকে কোন স্তরের প্রেষণার অনুপস্থিতিতে কর্মীরা প্রতিষ্ঠান ত্যাগ করছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
মাসলোর চাহিদা সোপান তত্ত্বের নিরাপত্তা স্তরের প্রেষণার অনুপস্থিতিতে কর্মীরা প্রতিষ্ঠান ত্যাগ করছেন।
জৈবিক প্রয়োজন পূরণের পর মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে নিরাপত্তার। ভয়হীন, ঝুঁকিমুক্ত ও নিরাপদে বাঁচতে পারার চাহিদাকেই নিরাপত্তার চাহিদা বলে। সে নিজেকে ও তার পরিবারকে বর্তমান ও ভবিষ্যৎ অনিশ্চয়তা ও ঝুঁকির হাত হতে রক্ষা করতে চায়। এজন্য সে চায় চাকরির স্থায়িত্ব, ভবিষ্যৎ নিরাপত্তা, উন্নয়ন ও বাঁচার সুযোগ।
উদ্দীপকে 'হোয়াংহো গার্মেন্টস' কর্মীদের সব ধরনের মৌলিক চাহিদা পূরণ করলেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় অনেক কর্মী প্রতিষ্ঠান ছেড়ে চলে যান। প্রতিষ্ঠানে কর্মী ধরে রাখতে হলে কর্মীদের অন্যান্য সব মৌলিক চাহিদার পাশাপাশি চাকরির নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। উদ্দীপকে মূলত প্রেষণার নিরাপত্তার অনুপস্থিতি রয়েছে। যার কারণে কর্মীরা প্রতিষ্ঠান ত্যাগ করছেন।