1 Answers
উদ্দীপকের মমতা বেগম তার উৎপাদিত সবজির কিছু অংশ পরবর্তী সময়ে ব্যবহারের জন্য শুকিয়ে সংরক্ষণ করেন। ফল শুকিয়ে সংরক্ষণের প্রক্রিয়াকে বলা হয় নির্জলীকরণ। শুকিয়ে শাকসবজি সংরক্ষণ একটি সাধারণ পদ্ধতি। ফল শুকিয়ে আর্দ্রতার পরিমাণ কমিয়ে অণুজীবের কর্মক্ষমতা হ্রাসের মাধ্যমে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
এ পদ্ধতিতে বেশিরভাগ শাকসবজিই লবণ পানিতে ফুটানো হয়। শাকসবজি একটি কাপড়ের মধ্যে বা তারের ঝুড়িতে রেখে ফুটন্ত পানিতে ডুবাতে হয় বা গরম পানির উপর ঝুলিয়ে রেখে ৫ মিনিট বাষ্পায়ন করতে হয়। এরপর পরিষ্কার জায়গায় ১-২ দিন সবজিগুলোকে ভালোভাবে শুকানো হয় যাতে জলীয় অংশের পরিমাণ অর্থাৎ, আর্দ্রতা ৬-৮% এর বেশি না থাকে। এরপর শুকানো সবজিগুলো ছায়াময় স্থানে বাতাসে ঠাণ্ডা করে পলিব্যাগে ভরে বায়ুরোধী টিন বা কাচের পাত্রে সংরক্ষণ করতে হয়। শাকসবজি শুকিয়ে সংরক্ষণ করলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং গুণগতমানও ভালো থাকে।
উল্লিখিত পদ্ধতিতে মমতা বেগম তার শাকসবজি সংরক্ষণ করে পচনের হাত থেকে রক্ষা করার পাশাপাশি দীর্ঘদিনের চাহিদা মিটাতে সক্ষম হন। অতএব বলা যায়, মমতা বেগমের কার্যক্রমটি যথার্থ ও ফলপ্রসূ ছিল।