1 Answers
রাবেয়া বেগম অস্টিওম্যালেসিয়া রোগে আক্রান্ত হওয়ার কারণে তার কোমর ও পায়ে ব্যথা হয়েছে।
বয়স্ক বক্তিদের ভিটামিন 'ডি' এর অভাব হলে এবং অতি পর্দানশীল মহিলাদের দীর্ঘদিন সূর্যের আলোর সংস্পর্শ না আসলে অস্টিও ম্যালেসিয়া রোগ হয়। এই রোগে অস্থির ক্যালসিয়াম ও ফসফরাসের সঞ্চয় সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়।
রাবেয়া বেগম সারাদিন বাড়ির ভিতর থেকে বাইরে বের হন না। আমরা জানি যে, আমাদের ত্বকের নিচে কোলেস্টেরল থাকে। সূর্যের অতিবেগুনী রশ্মির সহায়তায় কোলেস্টরল থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। রাবেয়া বেগম বাইরে রোদের আলোতে বের না হওয়ার ফলে সূর্যের অতি বেগুনী রশ্মি তার দেহে কোলেস্টেরল থেকে ভিটামিন 'ডি' তৈরি করতে পারে না। তাই তার দেহে ভিটামিন 'ডি' এর অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ দেখা দিয়েছে। এ রোগ হলে শুধু কোমর বা পায়ে ব্যথা নয় সেই সাথে আরো যে সমস্যা হয় তা হলো-
১. হাড় হতে ক্যালসিয়াম ও ফসফরাস ক্ষয় হয়ে যায় ফলে ক্রমশ হাড় নরম ও দুর্বল হয়ে পড়ে। অল্পতেই ভেঙ্গে যায়।
২. এ রোগে ক্রমশ পা দুর্বল হয়ে পড়ে ও হাতের ওপর দিয়ে চলতে হয়। শেষ অবস্থায় পায়ের হাড় ও মেরুদণ্ড বেঁকে যেতে পারে।
৩. দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়।