1 Answers

উদ্দীপকে হালিমা বেগমের প্রতিষ্ঠানে নতুন মাত্রা প্রদানে যে বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ব্যবসায়-বাণিজ্য একটি দেশের উন্নতির প্রধান নিয়ামক। তাই ব্যবসায়- বাণিজ্যের প্রসারে সরকারি-বেসরকারি সহায়তা একান্ত প্রয়োজন।

উদ্দীপকে হালিমা বেগম তার প্রতিষ্ঠানের জন্য উৎপাদন কার্যক্রমের ব্যয়ভার বহন করার জন্য বেসিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। এ ব্যাংক দেশে শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ক্ষুদ্র শিল্পগুলোকে তথ্য সরবরাহ, প্রশিক্ষণ ও ঋণদান করে থাকে। হালিমা বেগমের টেইলারিং এবং বুটিকস হাউজটি একটি ক্ষুদ্র শিল্প, যা বেসিক ব্যাংক থেকে ঋণ সহায়তা লাভ করে। এ ঋণ সহায়তা লাভ করার ফলে হালিমা উৎপাদন কার্যক্রমে উন্নত সুতা ও কাপড় এবং দক্ষ শ্রমিক ব্যবহার করতে পারবেন। কারণ তাকে অর্থসংক্রান্ত প্রতিকূলতার সম্মুখীন হতে হবে না, যা তাকে উন্নতমানের বুটিকস সামগ্রী প্রস্তুতের মাধ্যমে ব্যবসায় সফলতা অর্জনে সক্ষম করবে।

সুতরাং বলা যায়, হালিমা বেগমের টেইলারিং এবং বুটিক হাউজে নতুন মাত্রা প্রদানে বেসিক ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

4 views

Related Questions