1 Answers

উদ্দীপকের সমবায় সমিতিটি ভোক্তা সমবায় সমিতি।

ভোক্তাগণ ক্রয় সুবিধা অর্জনের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো সমবায় সমিতি গঠনপূর্বক বিপণি স্থাপন ও পরিচালনা করলে তাকে ভোক্তা সমবায় বলা হয়।

উদ্দীপকে কিশোরগঞ্জের মিঠামইন থানায় কিছু স্বল্পআয়ের ব্যক্তি সমবায় আইনের আওতায় যে দোকান দেয় তা থেকে তারা ন্যায্যমূল্যে তাদের প্রয়োজনীয় পণ্যদ্রব্য পেয়ে থাকে। কেননা এ সমিতি সরাসরি উৎপাদনকারীদের নিকট হতে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে বলে দাম কম পড়ে। সমিতির সদস্যগণই পণ্য ক্রয়-বিক্রয়ের কাজ করে থাকে। পণ্য সংগ্রহ ও সরবরাহ সবই সদস্যগণ নিজেরাই করে বিধায় প্রতিটি স্তরে অপচয় রোধ করা সম্ভব হয়। মুনাফা অর্জনের মাধ্যমে তারা নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারে, যা ভোক্তা সমবায় সমিতির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, উদ্দীপকের সমবায় সমিতিটি ভোক্তা সমবায় সমিতি।

4 views

Related Questions