1 Answers
উদ্দীপকের ইসলাম মিয়ার সমবায় সমিতিটি শ্রমজীবী সমবায় সমিতি।
একই রকম শ্রমে নিয়োজিত শ্রমিকগণ যে সমবায় সমিতি গড়ে তোলে তাকে শ্রমজীবী সমবায় সমিতি বলে।
উদ্দীপকে ইসলাম তার আর্থিক সমস্যা মোকাবিলার জন্য অন্যান্য রিকশাচালকদের সাথে নিয়ে সমবায় সমিতি গড়ে তোলে। শ্রমজীবী মানুষ তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এবং নিজেদের শ্রম স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ হয়ে শ্রমজীবী সমবায় সমিতি গড়ে তোলে। এর মাধ্যমে তারা তাদের আর্থিক সমস্যা কাটিয়ে ভাগ্যের পরিবর্তন করতে পারে। রিকশাচালকরাও যেহেতু শ্রমজীবী। তাই তাদের আর্থিক সমস্যা মোকাবিলায় তারা যে সমবায় সমিতি গঠন করে তা শ্রমজীবী সমবায় সমিতি।
সুতরাং, ইসলাম মিয়ার সমবায় সমিতিটি শ্রমজীবী সমবায় সমিতি।
4 views
Answered